নেইমারের জন্মদিনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মদিনে পরশু আনন্দ উৎসব করেছেন সারা রাত, আবার গতকাল লেভান্তের বিপক্ষে নেইমার খেলেছেনও। ম্যাচ ফিটনেস নিয়ে কিছুটা গুঞ্জন ছিল। তার ওপর ওই দিনই নেইমারের বাবা নাকি জন্মদিনের পার্টিতে এক টেলিভিশন কর্মীকে আক্রমণ করেছিলেন। সব মিলিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমে সমালোচনা হচ্ছিল নেইমার ও তাঁর পরিবারের। তবে বার্সেলোনা কোচ লুইস এনরিকের চোখে এসব সংবাদমাধ্যমের বাড়াবাড়ি।
লেভান্তে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসব বিষয় নিয়ে প্রশ্ন ওঠায় একটু বিরক্তই হয়েছেন এনরিকে। নেইমারের বাবাকে তো সমর্থন করেছেনই, সঙ্গে ব্রাজিল অধিনায়কের ফিটনেস নিয়ে প্রশ্নগুলোকেও এড়িয়ে গেছেন। ম্যাচের দুদিন আগেও সারা রাত পার্টি করার অনুমতি নেইমারের ছিল কি না এমন প্রশ্নে এনরিকের উত্তর, ‘আমাদের নিয়মগুলোকে সবার সামনে আনতে চাই না। তার চেয়ে বড় ব্যাপার, এটা আপনাদের না জানলেও চলবে। বার্সা সমর্থকদের শুধু এটুকু নিশ্চয়তা দিচ্ছি, রোববার সব খেলোয়াড় পুরো ফিট হয়েই নামবে। এটা আসলে কিছু লোকের সীমা ছাড়ানোর কারণে হচ্ছে। কিছু কিছু মিডিয়ার আচরণ জঘন্য।’ মার্কা।