নেইমারের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে ব্রাজিল দলে নেইমারের খেলার সম্ভাবনা দেখা দিয়েছে। গতকাল আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) নেইমারের নিষেধাজ্ঞার বিষয়ে আপিল করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে নিষেধাজ্ঞা কমানো বা তুলে নেওয়ার জন্য নয়, আপিল করা হয়েছে বিশ্বকাপ বাছাইপর্বে তা না রেখে কোপা আমেরিকায় কার্যকর করার জন্য। সিএএস রায় জানাবে আগামী ৮ অক্টোবরের আগেই। রায় পক্ষে এলে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দুটিতে খেলতে পারবেন নেইমার। ইএসপিএন।