নেইমারের জন্য আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকা থেকে চার ম্যাচ নিষিদ্ধ হওয়ার পরই প্রশ্নটা উঠে গিয়েছিল। নেইমারের নিষেধাজ্ঞা কি শুধু কোপার জন্যই প্রযোজ্য, না ব্রাজিলের পরের ম্যাচেও তা বহাল থাকবে? কোপার টুর্নামেন্ট কমিটির ব্যাখ্যা অনুযায়ী দ্বিতীয়টাই প্রযোজ্য হচ্ছে। অর্থাৎ সামনে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে দর্শক হয়ে থাকতে হবে নেইমারকে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন এখন এটির বিরুদ্ধেই আপিল করবে। তাদের যুক্তি, কোপা দক্ষিণ আমেরিকান ফেডারেশন কনমেবলের অধীনে, কিন্তু বিশ্বকাপ বাছাইপর্ব ফিফার আয়োজন। সুতরাং নেইমারের নিষেধাজ্ঞা বিশ্বকাপ বাছাইয়ের ক্ষেত্রে খাটে না বলেই তাদের দাবি। আইএএনএস।