নেইমারের জন্য তাঁর দুঃখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বনে দুই বাঘ থাকা সম্ভব নয়—এ রকম কত কথাই না হয়েছিল! লিওনেল মেসি ও নেইমার নিন্দুকদের মুখে ছাই দিয়ে সব মিথ্যা প্রমাণ করেছেন। দুই বছরের মধ্যেই বার্সেলোনার হয়ে দুজন হরিহর আত্মা। কোপা আমেরিকায় তাঁরা দুজন বিরুদ্ধ শিবিরের, কিন্তু নেইমারের এই দুঃসময়ে কি অগ্রজ সতীর্থ চুপ থাকতে পারেন? মেসির কণ্ঠে সমবেদনাই ঝরেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য। চার ম্যাচ নিষেধাজ্ঞা কি নেইমারের প্রাপ্য ছিল? মেসি এটি নিয়ে কিছু বলতে চাননি, ‘আমি এটা নিয়ে কিছু বলতে চাই না। তবে ও আর কোপা আমেরিকায় খেলতে পারবে না, এটি আমাকে দুঃখ দিয়েছে। সে আমার বন্ধু। আমি জানি, ব্রাজিলের জন্য ওকে মাঠে পাওয়া কতটা গুরুত্বপূর্ণ।’