নেইমারের দুঃসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

আবারও দুঃসংবাদ নেইমারের জন্য, এটিও কর ফাঁকির মামলা-সংক্রান্ত। বার্সেলোনার সঙ্গে চুক্তিতে টাকার অঙ্ক কম দেখিয়ে ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে ব্রাজিলের আদালত নেইমারের প্রায় ৪৮ মিলিয়ন ডলার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। রায়ের বিপরীতে আপিল করেছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড। কিন্তু আদালত আপিল খারিজ করে দিয়েছেন। উল্টো সুদের হার হিসাব করে অতিরিক্ত আরও ৪০ লাখ ডলার মূল্যমানের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। আইএএনএস।