নেইমারের পাশে এনরিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁটুর চোটের কারণে লিওনেল মেসির অনুপস্থিতি নেইমারের ওপর প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল। অথচ বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে বার্সার ব্রাজিলিয়ান তারকা থাকলেন নিষ্প্রভ। তাই বার্সা সমর্থকদের দুয়ো শুনতে হলো নেইমারকে। বার্সা কোচ লুইস এনরিকে অবশ্য পাশে আছেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ডের, ‘আমার মতে লেভারকুসেনের বিপক্ষে ভালো খেলেছে নেইমার। মেসির চোটের কারণে সংবাদমাধ্যম একটা ধারণা তৈরি করেছে যে নেইমারকে এবার অতিরিক্ত কিছু করে দেখাতে হবে। ব্যাপারটা মোটেই তেমন নয়।’ অস্বস্তি গোপন করেননি নেইমারও, ‘হ্যাঁ, এ কথা সত্যি যে সমর্থকেরা পাশে না থাকলে খেলাটা কঠিন হয়ে যায়।’ গোলডটকম।

নেইমারের পাশে এনরিকে