নেইমারের পাশে মাচেরানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বসূরি রোনালদো নেইমারের দায়িত্বজ্ঞানহীনতার সমালোচনা করেছিলেন। চার ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর একটু অপ্রত্যাশিতভাবে অন্যদিক থেকে সমর্থন পেলেন নেইমার। সেটি অবশ্য বার্সেলোনা-সংযোগ। নেইমারের আর্জেন্টাইন বার্সা সতীর্থ হাভিয়ের মাচেরানো দাবি করেছেন, নেইমারকে কোপা আমেরিকা থেকে ছিটকে দেওয়া হয়েছে!
ক্লাবে সতীর্থ হলেও কোপায় মাচেরানো-নেইমারের ঠিকানা দুই বিরোধী শিবির। তবে আর্জেন্টিনা মিডফিল্ডার নেইমারের পাশে দাঁড়িয়ে বলছেন, ‘দক্ষিণ আমেরিকান ফুটবলে এ রকম হয়েই থাকে। কোপা আমেরিকায় আরও বেশি। ইউরোপে একটু বেশি সুরক্ষা দেওয়া হয় আপনাকে, এখানে ওর মতো খেলোয়াড়ের জন্য খেলা কঠিন। নেইমারকে অন্তত ২০ বার লাথি মারা হয়েছে, কিন্তু মাত্র একবার হ্যান্ডবলের জন্য সে হলুদ কার্ড দেখেছে। এই টুর্নামেন্টে জঘন্য ট্যাকল হচ্ছে। ভুলে গেলে চলবে না, ওর বয়স মাত্র ২৩ বছর। ব্রাজিল অনেক কিছুই হারিয়েছে।’ গোলডটকম।