নেইমারের বিপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমারের নামেই প্রতিযোগিতা। সেটিতে বিজয়ী হয়ে নেইমারের বিপক্ষেই খেলা! এতটা হয়তো স্বপ্নেও ভাবেনি রিও ডি জেনিরোর ছয় বালক। তাদের সেই সৌভাগ্য হলো নেইমার জুনিয়রস ফাইভে। ছয় মাস ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলা ফাইভ-এ-সাইড এ প্রতিযোগিতার ফাইনাল হলো ব্রাজিলে। ৪৪ দেশের ৪৭টি দলের টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ব্রাজিল ও হল্যান্ডের দল। হল্যান্ডকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিলের দলটি। এরপরই নেইমার ও তাঁর সেলিব্রিটি দল নামে মাঠে। ফাভেলা (ব্রাজিলিয়ান বস্তি) থেকে উঠে আসা এই ছয় বালককে আজীবন মনে রাখার স্মৃতি উপহার দিয়ে খেললেন ১০ মিনিটের ম্যাচ। ব্রাজিলের সেরা তারকাকে সামনে পেয়েও ভড়কায়নি দলটি। হেরে গেলেও নেইমারদের জালে একটি গোল দিয়েছে তারা। সূত্র: রেডবুল ডটকম।