নেইমারের মেজাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমার রিয়ালে চলে যাচ্ছেন, মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যমে বেশ কয়েক দিন থেকেই এই নিয়ে সরগরম অবস্থা। এর মধ্যে স্প্যানিশ রেডিও কাদানা কোপের এক সাংবাদিক দাবি করে বসলেন, নেইমারকে তিনি মাদ্রিদে দেখেছেন। ব্যস, গুজবের ডালপালা গজাল। এত দিন নেইমার মেজাজ হারালেও মুখ বুজে ছিলেন। কিন্তু ওই সাংবাদিকের মন্তব্যের পর আর মেজাজটা ধরে রাখতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচাটের এক ভিডিওতে ওই সাংবাদিককে ‘আস্ত একটা গর্দভ’ বলেছেন। আরও যা বলেছেন, সেটা ছাপায় প্রকাশ করার যোগ্য নয়। সাংবাদিক সাহেব পরে অবশ্য নেইমারের কাছে ক্ষমা চেয়েছেন। বলেছেন, বার্সা ফরোয়ার্ডকে চটিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই তাঁর ছিল না। কিন্তু নিজের দাবিতে তিনি অটল—নেইমারকে মাদ্রিদে দেখার তথ্যটি নির্ভুল। এবার নেইমার কী করেন কে জানে! গোল ডট কম।