নেইমারের সম্পদ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকি দেওয়ার অভিযোগে নেইমারের ১৮ কোটি ৮৮ লাখ রেইস মূল্যের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন ব্রাজিলের এক আদালত। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত ৬ কোটি ৩৩ লাখ ব্রাজিলিয়ান রেইস ফাঁকির অভিযোগ আছে বার্সা স্ট্রাইকারের বিপক্ষে। তবে সম্ভাব্য জরিমানা এবং নিরাপত্তার জন্য এর তিন গুণ সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। জব্দ করা সম্পদ নেইমার ও তাঁর বাবার নামে থাকা তিনটি কোম্পানির। নেইমারের মোট সম্পদের অর্থমূল্য দেখানো হয়েছে ২৪৪.২ মিলিয়ন রেইস। ২০১৩ সালের জুনে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। ট্রান্সফার ফি ৫ কোটি ৭০ লাখ ইউরো দেখানো হলেও পরে জানা যায়, প্রকৃত ট্রান্সফার ফি ঘোষিত অর্থের চেয়ে অনেক বেশি। রয়টার্স।