নেইমারের স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাম্বা গোল্ড ট্রফি জিতলেন নেইমার। ট্রফিটা দেওয়া হয় ইউরোপভিত্তিক ব্রাজিলের সেরা খেলোয়াড়কে। আর এই পুরস্কার দেয় ফ্রান্সভিত্তিক সংস্থা সাম্বাফুট। রীতিমতো ভোটাভুটি করেই বেছে নেওয়া হয় বছরের সেরা ফুটবলারকে। এবার নেইমার পেয়েছেন ১৯ ভোট। ব্রাজিল অধিনায়কের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের জোয়াও মিরান্ডা ও গ্যালাতাসারাইয়ের ফেলিপে মেলো। দুজনেই পেয়েছেন ১৬ ভোট করে। এবারের আগে টানা তিনবার সাম্বা ট্রফি জেতেন পিএসজি ডিফেন্ডার থিয়াগো সিলভা। ২০০৮ সাল থেকে দেওয়া হচ্ছে এ পুরস্কার। আইএএনএস।