নেইমারের হাতে অধিনায়কের বন্ধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই লেখাটা যখন পড়ছেন ততক্ষণে হয়তো নেইমারকে অধিনায়কের বাহুবন্ধনী পরতে দেখে ফেলেছেন। আজ ভোরে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে ‘নতুন’ ব্রাজিলের অধিনায়ক হিসেবে মাঠে নামার কথা বার্সেলোনা ফরোয়ার্ডের। ব্রাজিল কোচ দুঙ্গাই কাল নিশ্চিত করেছেন এটি।
এমনিতে অধিনায়কের ভূমিকায় কিছুদিন থেকে থিয়াগো সিলভাকেই দেখে আসছে ব্রাজিল। বিশ্বকাপেও তিিতনিই ছিলেন অধিনায়ক। জার্মানির সঙ্গে ৭ গোলের লজ্জার ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি সিলভা। ওই ম্যাচে ডেভিড লুইজ ছিলেন অধিনায়ক। চোটের কারণে সিলভা না থাকায় এবার দায়িত্বটা নেইমারকে দিলেন দুঙ্গা।
কাল দুঙ্গা নিজেই জানিয়েছেন, ‘নেইমারই নতুন অধিনায়ক। সে ব্রাজিলের ফুটবলের জন্য দৃষ্টান্ত। সে দারুণ খেলোয়াড়, বয়সটা যা-ই হোক, এর মধ্যেই সে অভিজ্ঞ। আইএএনএস।