নেইমারের হ্যাটট্রিক, বার্সার বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ি নিয়ে গিয়ে বলটাকে নিশ্চিত যত্নেই রাখবেন নেইমার। এই বল দিয়ে খেলেই যে লা লিগায় নিজের প্রথম হ্যাটট্রিকটি পেয়েছেন কাল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের তিন গোলের সঙ্গে মেসির দুই গোল, প্রতিপক্ষ গ্রানাডাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা l এএফপি
বাড়ি নিয়ে গিয়ে বলটাকে নিশ্চিত যত্নেই রাখবেন নেইমার। এই বল দিয়ে খেলেই যে লা লিগায় নিজের প্রথম হ্যাটট্রিকটি পেয়েছেন কাল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের তিন গোলের সঙ্গে মেসির দুই গোল, প্রতিপক্ষ গ্রানাডাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা l এএফপি

মালাগার বিপক্ষে কী হয়েছিল কে জানে! গত বুধবারের সেই ম্যাচে প্রতিপক্ষের গোলে একটি শটও নিতে পারেনি মেসি-নেইমারদের দল। স্প্যানিশ পরাশক্তিরা অবশ্য কক্ষপথে ফিরতে সময় নিল না মোটেই। মাত্র তিন দিনের ব্যবধানেই নিজেদের আসল চেহারাটা দেখিয়ে দিল কাতালান ক্লাবটি। বার্সার ভয়ংকর আক্রমণভাগের সামনে কাল দাঁড়াতেই পারেনি গ্রানাডা। নেইমার করেছেন হ্যাটট্রিক, লিওনেল মেসি ২ গোল। ফল ৬-০ গোলের বিশাল জয়। গ্রানাডা ভালোই আতিথেয়তা পেল ন্যু ক্যাম্পে!

২৬ মিনিটে প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ মুহূর্তে দ্বিতীয়টি। এই দুইয়ের মাঝে ৪৩ মিনিটে মেসির ক্রস থেকে ইভান রাকিতিচের হেডে করা গোল। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বার্সা। লা লিগায় ব্রাজিলিয়ান তারকা প্রথম হ্যাটট্রিকটি পেয়ে যান ৬৬ মিনিটে। এই গোলের আগে–পরে বার্সার জার্সি গায়ে নিজের ৪০০ ও ৪০১তম গোলটি পেয়েছেন মেসি। এই জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা।

গোলের ধারা ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। এবারের লিগে নিজের দশম গোলটি পেয়েছেন পর্তুগিজ তারকা। গোল করেছেন লুকা মডরিচও। এই ২ গোলেই কাল ভিয়ারিয়ালকে ভিয়ারিয়ালের মাঠে হারিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

এদিকে কাল ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ করা সময়ে গোল খেয়ে পয়েন্ট খুইয়েছে লিভারপুল। লিভারপুল-এভারটনের মার্সিসাইড ডার্বি ড্র হয়েছে ১-১ গোলে। ১-১ গোলে ড্র হয়েছে আর্সেনাল-টটেনহামের নর্থ লন্ডন ডার্বিও। এএফপি।

একনজরেফল

ইংলিশপ্রিমিয়ারলিগ

     লিভারপুল ১ : ১ এভারটন

        চেলসি ৩ : ০ অ্যাস্টন ভিলা

     হাল সিটি ২ : ৪ ম্যান সিটি

ম্যান ইউনাইটেড ২     : ১ ওয়েস্ট হাম

      আর্সেনাল ১ : ১ টটেনহাম

লালিগা

    ভিয়ারিয়াল ০ : ২ রিয়াল মাদ্রিদ

    বার্সেলোনা ৬ : ০ গ্রানাডা

বুন্দেসলিগা

        কোলন ০ : ২ বায়ার্ন

       ফ্রেইবুর্গ ০ : ০ লেভারকুসেন

        শালকে ২ : ১ ডর্টমুন্ড

ফ্রেঞ্চলিগওয়ান

          তুলুস ১ : ১ পিএসজি

* স্বাগতিক দল প্রথমে