নেইমারের 'ছল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম তো চেষ্টা করেনি ম্যানচেস্টার সিটি, কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে বসে ছিল নেইমারের জন্য। তার পরও যে বিফল মনোরথ হতে হয়েছে, সেটা তো জানাই। কিন্তু সিটিকে কেন ফিরিয়ে দিয়েছিলেন নেইমার? লন্ডনের ডেইলি টেলিগ্রাফ অদ্ভুত একটা কাহিনি শোনাচ্ছে এবার। নেইমার নাকি সিটিকে বলেছিলেন, ইংল্যান্ডের মাঠ তাঁর ফুটবল খেলার জন্য ঠিক অনুকূল নয়। কাদাভরা মাঠে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারবেন না। দাবি করেছিলেন, এই মাঠে খেলার জন্য বিশেষ একধরনের বুট বানিয়ে দিতে হবে তাঁকে। কিন্তু সিটি তাঁর দাবি মেনে নেয়নি কেন? তারা নাকি বুঝতে পেরেছিল, নেইমারের আসার ইচ্ছা ছিল না বলেই উদ্ভট একটা আবদার করে বসেছেন। ব্রাজিলের মাঠের তুলনায় ইংল্যান্ডের মাঠ নিশ্চয় খুব একটা খারাপ নয়!