নেইমার-কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে দল গোলের জন্য সংগ্রাম করছে। বদলি হিসেবে নামাবেন বলে কোচ তাঁকে নির্দেশ দিলেন গা গরম করে নেওয়ার। কিন্তু হঠাৎই দেখা গেল গা-গরমের ফাঁকে এক ভক্তকে অটোগ্রাফ দিচ্ছেন তিনি! অপেশাদার বা প্রদর্শনী ম্যাচে এমনটা ঘটতেই পারে। তাই বলে স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচেও! গত রোববার বিস্ময়কর এই কাণ্ডটা কে ঘটিয়েছেন জানেন? বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা স্বয়ং নেইমার। ভক্তের দাবি মিটিয়ে দ্রুতই অবশ্য নিজের কাজে মনোনিবেশ করেন। কিন্তু বার্সেলোনা তো ভাবতেই পারত, তাঁর বুঝি খেলায় মনোযোগ নেই। অবশ্য অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত বার্সার তা মনে রাখার কথা নয়। কারণ সেদিন ভিয়ারিয়ালের সঙ্গে বার্সা যে ১-০ গোলে জিতেছে, মাঠে নেমে সান্দ্রো রামিরেসের সেই গোলটার পেছনে নেইমারের ভূমিকা ছিল। মুন্ডো দেপোর্তিভো।