নেদারল্যান্ডসের আক্ষেপের গল্পটা দেখে নিন এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেবারিট নেদারল্যান্ডসকে ২-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে চেক প্রজাতন্ত্র। চেকদের হয়ে গোল করেছেন টমাস হোলেস ও পাত্রিক শিক। আরেকটা আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ডাচদের

ম্যাচের আগে। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ভাইনালডম-ডি ইয়ং-ডিপাইদের চোখেমুখে আত্মপ্রত্যয়, চেকদের হারানোর ইচ্ছা। ছবি : রয়টার্স

১ / ১১

নেদারল্যান্ডস আক্রমণভাগের মূল ভরসা মেম্ফিস ডিপাই। তাঁকে ভালোভাবে আটকাতে পারলে জয়ের দরজা যে খুলে যাবে, বেশ ভালোই জানত চেক প্রজাতন্ত্র। ছবি : রয়টার্স

২ / ১১

প্রথম থেকেই চেকরা ছিল দুর্দান্ত, ডাচদের সেভাবে সুযোগই দেয়নি। ছবি : রয়টার্স

৩ / ১১

চেক স্ট্রাইকার পাত্রিক শিককে আটকাতে গিয়ে গুবলেট পাকালেন রক্ষণের শেষ ভরসা হয়ে থাকা ম্যাটাইস ডি লিখট। বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সে বল শিকের পায়ে যাওয়া আটকানোর জন্য হাত দিয়ে বল আটকালেন। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর তাঁকে আরেকবার ভাবতে বলল। মাঠের পাশের স্ক্রিন দেখে সিদ্ধান্ত বদলালেন রেফারি, সরাসরি লাল কার্ড দেখলেন ডি লিখট। ছবি : রয়টার্স

৪ / ১১

মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার পথটা দীর্ঘই মনে হওয়ার কথা ডি লিখটের। ছবি : রয়টার্স

৫ / ১১

ডাচদের একজন কম, এই অবস্থায় আরও চেপে বসে চেকরা। গোল করে বসেন ডিফেন্সিভ মিডফিল্ডার টমাস হোলেস। ছবি : রয়টার্স

৬ / ১১

গোলের পর চেকদের উল্লাস। ছবি : রয়টার্স

৭ / ১১

পরে স্ট্রাইকার পাত্রিক শিক ব্যবধান দ্বিগুণ করেছেন। ছবি : রয়টার্স

৮ / ১১

ডাচ কোচ ফ্রাঙ্ক ডি বোরের চোখেমুখে রাজ্যের হতাশা। ছবি : রয়টার্স

৯ / ১১

জয়ের পর জাতীয় দলের পতাকা নিয়ে রাইটব্যাক ভ্লাদিমির কুফলের উল্লাস। ছবি : রয়টার্স

১০ / ১১

হতাশা ঝরে পড়ছে ডিপাইয়ের চোখেমুখেও। ছবি : রয়টার্স

১১ / ১১