প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়াড ফুটবলের প্রস্তুতি শুরু হয়েছে আট-নয় দিন আগে। বিদেশি দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলার ব্যবস্থা এখনো করা যায়নি। আপাতত নেপালে যোগাযোগ করা হচ্ছে। ইতিবাচক সাড়া মিললে তাদের চিঠি দেওয়া হবে ঢাকায় আসার জন্য। বিদেশি দল না পাওয়া পর্যন্ত স্থানীয় দলের সঙ্গে অনুশীলন ম্যাচ চান কোচ লোডভিক ডি ক্রুইফ। তেমনই একটা ম্যাচ খেলল কাল অনূর্ধ্ব-২৩ দল। বিকেএসপিতে আয়োজিত এ ম্যাচে বাফুফে একাদশের সঙ্গে এশিয়াডের দলের ম্যাচটি গেছে গোলশূন্য। বাফুফে একাদশে খেলেছেন সুলতান, মানিক, বাপ্পি, শাকিল, টিটন, রুবেল, শাহেদসহ ঘরোয়া ফুটবলের একঝাঁক নবীন।