নেপালের সঙ্গে প্রস্তুতি ম্যাচ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের সঙ্গে এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে-অফের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ ফুটবল দল। ১৫ ও ১৭ জুলাই ঢাকায় হতে পারে এই দুটি ম্যাচ। দুটি ম্যাচেরই প্রতিপক্ষ নেপাল। কাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘সবকিছু ঠিক থাকলে ঢাকায় এই দুটি ম্যাচ হচ্ছে। আমরা শুধু জাতীয় দল কমিটির অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমতি পেলেই ফিফায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচের অনুমতি পেতে চিঠি পাঠাব। যদিও ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে রাজি হচ্ছে না। তাদের সঙ্গে কথাবার্তা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

জাতীয় দলের নতুন কোচ টম সেন্টফিট আগামী মঙ্গলবার বেলজিয়াম থেকে ঢাকায় ফিরবেন। ওই দিনই বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। বাংলাদেশ এশিয়ান কাপের বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে ৬ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর।