নেশনস কাপ গিনিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের আফ্রিকান নেশনস কাপ মরক্কোতে হচ্ছে না, এটা জানা গিয়েছিল আগেই। বিকল্প ভেন্যু হিসেবে ঘানা ও দক্ষিণ আফ্রিকার নাম বেশি শোনা যাচ্ছিল। তবে এই দুই দেশ নয়। আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) কাল জানিয়েছে, আগামী জানুয়ারিতে ইকুটোরিয়াল গিনিতে হচ্ছে নেশনস কাপ। আফ্রিকার ক্ষুদ্র এই দেশটিতে দুই বছর আগের নেশন কাপও হয়েছিল, সেবার অবশ্য গ্যাবন ছিল সহ-আয়োজক। এএফপি।