নেশনস কাপ হচ্ছে না মরক্কোয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণঘাতী ইবোলা মহামারির মতো ছড়িয়ে পড়ায় বেশ কয়েক দিন থেকেই আফ্রিকান নেশনস কাপ নিয়ে অনিশ্চয়তা ছিল। কাল নিশ্চিত হয়ে গেল, সামনের বছরের আসরটি মরক্কোতে হচ্ছে না। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) কাছে মরক্কো এই বছরের আসর স্থগিত করার অনুরোধ করেছিল। সিএএফ সেই অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়ে দিয়েছে, টুর্নামেন্ট ঠিক সময়েই হবে। আয়োজন করতে না পারায় টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতাও হারিয়েছে মরক্কো। তবে নতুন ভেন্যুর নাম কাল পর্যন্ত জানানো হয়নি। সামনের ১৭ জানুয়ারি শুরু হওয়ার কথা এই প্রতিযোগিতা। এএফপি।