পঁচিশে এগিয়ে নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার কততম জন্মদিন সেটি কেক দেখেই বোঝা যায়। পরশু জন্মদিনের কেক কাটার আগে মা ও ছেলেকে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এবং ছেলেকে নিয়ে নেইমার l ইনস্টাগ্রাম
কার কততম জন্মদিন সেটি কেক দেখেই বোঝা যায়। পরশু জন্মদিনের কেক কাটার আগে মা ও ছেলেকে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এবং ছেলেকে নিয়ে নেইমার l ইনস্টাগ্রাম

তিনজনের নামের পাশে গোলসংখ্যা দেখে কেউ কেউ বিস্মিত হতে পারেন, কেউবা প্রশ্ন তুলতে পারেন কীভাবে? বিস্ময়ের কিছু নেই। এটি হলো সময়ের সেরা তিন তারকার পঁচিশ বছর বয়সে করা গোলের পরিসংখ্যান।
গত পরশুই পঁচিশ বছরে পা রেখেছেন নেইমার। একই দিনে ক্রিস্টিয়ানো রোনালদোও কেটেছেন তাঁর ৩২তম জন্মদিনের কেক। পঁচিশ বছর বয়সের নেইমারকে ধরে একই বয়সের মেসি-রোনালদোর তুলনা করেছে স্প্যানিশ দৈনিক মার্কা। যাতে দেখা যাচ্ছে, পঁচিশ বছর বয়সের মেসি-রোনালদোর চেয়ে বেশি গোল করেছেন নেইমার।
কিন্তু ব্যক্তিগত অর্জন? পঁচিশ বছর বয়সে তিনবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। জিতেছেন ৩টি চ্যাম্পিয়নস লিগ, পাঁচটি লা লিগা শিরোপা। এই বয়সে মাত্র একবারই ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো, তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ। এখানেও পিছিয়ে নেই নেইমার। এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ পেয়েছেন। জিতেছেন দুটি লিগ শিরোপা। দুবার কোপা ডেল রে ছাড়াও জিতেছেন কোপা লিবার্তাদোরেস ট্রফি। আছে অলিম্পিক সোনাও। বাকি শুধু বিশ্বকাপ। সে বিশ্বকাপ তো জেতা হয়নি মেসি-রোনালদোরও। এখনো সময় পড়ে আছে তাঁর সামনে, আর সেটি নেইমারের যে একটু বেশিই তা না বললেও চলে।
শুধু রোনালদো-নেইমার নন, ৫ ফেব্রুয়ারি ফুটবলের আরও অনেক তারকারই জন্মদিন গেছে। চীনের সুপার লিগে নাম লেখানো
কার্লোস তেভেজ, বুলগেরিয়ার সাবেক তারকা গিওর্গি হাজি, সাবেক ডাচ্ ফুটবলার জিওভান্নি ফন ব্রঙ্কহোর্স্ট!
নিজের পঁচিশতম জন্মদিনে বার্সেলোনাকে অনুপ্রাণিতই করেছেন নেইমার। বলেছেন, বার্সেলোনা লিগ এখনো জিততেই পারে। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট রিয়ালের। দুই ম্যাচ বেশি খেললেও বার্সার পয়েন্ট ৪৫। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে অঙ্কের হিসাবে ব্যবধান কিন্তু দাঁড়ায় ৭ পয়েন্টের। অনেকেই ধরে নিয়েছেন, শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছে বার্সা। কিন্তু নেইমার মনে করেন, ‘কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। গতবার আমরা লিগের একপর্যায়ে দ্বিতীয় দলের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা লিগ জিতেছিলাম এক কি দুই পয়েন্টের ব্যবধানে। এখনো লিগের অনেক ম্যাচ বাকি, অনেক কিছুই ঘটতে পারে।’ মার্কা, গোলডটকম।