পগবায় নজর বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারিতে তো হাত গুটিয়ে থাকতে হলোই, সামনের গ্রীষ্মকালীন দলবদলেও কোনো খেলোয়াড় কিনতে পারবে না বার্সেলোনা। এ নিষ্ক্রিয়তার কারণে পছন্দের সব খেলোয়াড় হাতছাড়া হয়ে যাবে বার্সার? পল পগবার ক্ষেত্রে উত্তরটা অন্তত ‘না’ শুনতে চায় কাতালান ক্লাবটি। জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডারকে পাওয়ার জন্য এখন থেকেই সক্রিয় বার্সা। স্প্যানিশ পত্র–পত্রিকার খবর, আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমেই পগবার সঙ্গে চুক্তি করে ফেলতে চায় তারা। যেটির আনুষ্ঠানিক ঘোষণা হবে পরের বছর জানুয়ারিতে, যখন দলবদলের ওপর থেকে নিষেধাজ্ঞামুক্ত হবে দলটি।
পগবাকে পেতে ক্লাবের নতুন আন্তর্জাতিক ক্রীড়া পরিচালক আরিয়েদো ব্রেইদার সঙ্গে পগবার এজেন্ট মিনো রায়োলার ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগাতে চায় বার্সেলোনা। পগবার ওপর নজর আছে রিয়াল মাদ্রিদেরও। মাদ্রিদের দলটিতে না এসে যাতে বার্সেলোনায় যোগ দেন পগবা, সেটি নিশ্চিত করতে ব্রেইদা রায়োলার দ্বারস্থ হবেন। ইয়াহু নিউজ।