পগবার অপমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড রাগ অনেকবারই হয়েছে, মেজাজ হারিয়ে হয়তো খিস্তিখেউড়ও করেছেন। কিন্তু এমনভাবে সবার সামনে অপমানিত কি কখনো হয়েছেন? আর্মেনিয়ার সঙ্গে ম্যাচে সেই অভিজ্ঞতা হয়ে গেল ফরাসি মিডফিল্ডার পল পগবার। তাও ‘অপমানিত’ হলেন আবার খুদে এক ভক্তের কাছে! ইউরো বাছাইপর্বের ওই ম্যাচের জয়টা উদ্যাপন করছিলেন পগবারা। এমন সময় কীভাবে যেন মাঠে ঢুকে পড়ে ছেলেটি। সটান চলে যায় পগবার দিকে, চেয়ে বসে প্রিয় তারকার জার্সি। কিন্তু পগবা সম্ভবত কোনো আর্মেনিয়ান খেলোয়াড়ের সঙ্গে ওটা বিনিময়ের প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিলেন। ভক্তকে তাই শার্ট না দিয়ে শর্টসটা খুলে দিতে চাইলেন। কিন্তু ছেলেটি মাথা নেড়ে জানিয়ে দেয়, সে ওটা চায় না। পগবা হাসছিলেন বটে, কিন্তু হাসির মধ্যে ছিল প্রত্যাখ্যানের জ্বালা! মিরর।