প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ফ্যাশনদুরস্ত এবং চুল নিয়েই তাঁর যত পরীক্ষা-নিরীক্ষা। এই তো, এবারের ইউরো শুরুর আগেই চুলে নতুন একটা ছাঁট দিয়েছিলেন। ফ্রান্সের জাতীয় প্রতীক মুরগির ছাপের আদলেই চুল ছেঁটেছিলেন পল পগবা। কিন্তু দেখা যাচ্ছে, ওই ছাঁটটা পগবার জন্য অপয়া! রোমানিয়ার সঙ্গে প্রথম ম্যাচে একেবারেই বিবর্ণ ছিলেন ফ্রান্স মিডফিল্ডার। আলবেনিয়ার সঙ্গে পরের ম্যাচে প্রথম একাদশেই জায়গা পাননি। পগবা এবার তাই নতুন ছাঁট দিলেন। আগেরটার চেয়ে এটি কোনো অংশে কম অদ্ভুত নয়। নতুন ছাঁটের একটা ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। এবার কি পগবার ভাগ্য ফিরবে? গোলডটকম।