পগবার জার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্সির ১০ সংখ্যাটা তো পড়াই যাচ্ছে। পাশে ছোট করে ওটা তাহলে কী লেখা? চট করে দেখে মনে হবে পগবা বুঝি ‘১০ +৫’ লিখেছেন। কিন্তু সেটাই বা লিখতে যাবেন কেন? কেউ কেউ অনুমান করে ফেললেন, জুভেন্টাস মিডফিল্ডার ১০ নম্বর জার্সির ভার বইতে পারছেন না। সে জন্যই জার্সিতে অমন করে লিখেছেন। আসল কারণ অবশ্য সেটি নয়। তিন দিন আগে ছিল পেলের ৭৫তম জন্মদিন। ব্রাজিলিয়ান কিংবদন্তিকে অনেকেই অনেকভাবে শুভেচ্ছা জানিয়েছেন। পগবাও একটু অন্য রকমভাবে সেটি জানাতে চেয়েছিলেন। ওটা তাই ‘১০ +৫’ নয়, ‘৭৫ ’। পরশু এমনভাবেই সিরি ‘আ’ তে আটলান্টার বিপক্ষে মাঠে নেমেছিলেন। তবে জার্সিটা কিন্তু পয়া প্রমাণিত হয়নি, পগবা পরশু পেনাল্টিও মিস করেছেন। ভাগ্য ভালো, জুভেন্টাস শেষ পর্যন্ত হারেনি। মেইল অনলাইন।