প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলটা তিনি ভালোই বোঝেন। পৃথিবীর সবচেয়ে দামি খেলোয়াড় তো এমনি এমনি হননি। এখন দেখা যাচ্ছে পল পগবা মনটাও ভালো বোঝেন! ভক্তকে যে পরামর্শ দিলেন, তাতে তো তা-ই মনে হয়। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারকে অনেকেই ‘ফ্যাশন আইকন’ ভাবেন। তাঁর মতো করে চুল ছাঁটেন। এ রকমই একজন ইউনাইটেড ভক্ত চুল কেটেছিলেন পগবার মতো করে। কিন্তু সেই ভক্তের বান্ধবী ব্যাপারটা ভালোভাবে নেয়নি। বেচারা কী আর করবেন, টুইটারে লিখলেন সেই দুঃখের কথা, ‘আমি পগবার মতো চুলের স্টাইল করেছিলাম। কিন্তু এখন আমার বান্ধবী আমাকে ঘৃণা করছে।’ টুইটটা চোখে পড়ল স্বয়ং পগবার। ইউনাইটেড মিডফিল্ডার কী পরামর্শ দিয়েছেন সেই ভক্তকে জানেন? লিখেছেন, ‘চুলের এই স্টাইলটাই রেখে দাও, বান্ধবী বদলে ফেলো।’ গোলডটকম।