প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ লিগ ও সিরি ‘আ’র মধ্যে ব্যবধান কতটা? পল পগবার কথা শুনলে একটু চমকে যেতে পারেন। ইতালিতে খেলার পর এখন জুভেন্টাসের ফ্রেঞ্চ মিডফিল্ডারের মনে হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংল্যান্ডের সময়টা ছুটি কাটানোর মতো ছিল! সিরি ‘আ’ এমনিতে মোটেই সহজ নয়, গোল করা এখানে কঠিনই। কিন্তু তাই বলে প্রিমিয়ার লিগ অবকাশযাপনের মতো সহজ! তিন বছর আগে পগবার অবশ্য ইউনাইটেড থেকে বিদায়টা ভালোভাবে হয়নি। স্যার অ্যালেক্স ফার্গুসন তখন বলেছিলেন, পগবা ইউনাইটেডকে অসম্মান করেছেন। ২২ বছর বয়সী ফ্রেঞ্চ মিডফিল্ডারও পুরোনো ক্লাবের প্রতি গাত্রদাহটা সুযোগ পেলেই ঠারেঠারে জানিয়ে দিয়েছেন। পগবা খুব একটা সুযোগও পাননি তখন, মাত্র সাতটি ম্যাচ খেলেছিলেন। পুরোনো রাগটা কি এখনো পুষে রেখেছেন? মেইল অনলাইন।