পতন-উত্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল নষ্ট করলে কোনো ফুটবলারের ‘ধরণি দ্বিধা হও’ মনে হতেই পারে। কিন্তু গোল করেও দ্বিধাবিভক্ত ধরণির ভেতর প্রবেশ করলে কেমন লাগে? অনুভূতিটা কোরিতিবা স্ট্রাইকার জোয়েল ভালোই বুঝতে পেরেছেন। ব্রাজিলিয়ান লিগে সাও পাওলোর সঙ্গে খেলছিল কোরিতিবা। গোলও করে ফেলেছিলেন জোয়েল। এরপর অনেকেই যেমন উদ্যাপন করে, মাঠে বিজ্ঞাপনের কোনো একটা হোর্ডিয়ের ওপর লাফ দেয়; জোয়েলও সেটাই করতে গেলেন। কিন্তু লাফ দেওয়ার পরেই হঠাৎ যেন ঢুকে গেলেন ভূগর্ভে। সঙ্গে সঙ্গে দৌড়ে এলেন মাঠকর্মী ও সতীর্থরা। যেখানে লাফ দিয়েছিলেন, সেখানেই একটা গর্ত খোঁড়া ছিল। বেচারা জোয়েলের তো সেটি জানার কথা নয়। খোঁড়াতে খোঁড়াতে উঠে আসেন গর্ত থেকে। কিন্তু পায়ে ব্যথা নিয়েই খেলে গেলেন পুরো ম্যাচটা, কোরিতিবাও সাও পাওলোকে হারাল ৩-১ গোলে। গার্ডিয়ান।