পথশিশুদের ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের মতো এবারও পল্টন আউটার স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে হবে ফুটবল উৎসব। ১১ ও ১২ জুলাই হবে পথশিশুদের এই টুর্নামেন্ট। অংশ নেবে ওয়ালটন, মার্সেল, নাইন স্টার, পল্টন, আরামবাগ, ফকিরেরপুল, ফুটবল সাপোর্টার্স ফোরাম, গেন্ডারিয়া, মতিঝিল টিঅ্যান্ডটি শিশু একাডেমি, একতা ফুটবল ক্লাব ও মেঘনা ফুটবল একাডেমি। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটন। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ৮ হাজার টাকা, জার্সি ও একটি ফুটবল।