পথশিশুদের ফুটবল শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর আরেকটি উৎসবের অপেক্ষায় বঙ্গবন্ধু স্টেডিয়াম ও এর আশপাশের সুবিধাবঞ্চিত পথশিশুরা। গত বছরের মতো এবারও পল্টন আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে পথশিশুদের ফুটবল উৎসব। দুই দিনের টুর্নামেন্টে অংশ নেবে ওয়ালটন, মার্সেল, নাইন স্টার, পল্টন, আরামবাগ, ফকিরেরপুল, ফুটবল সাপোর্টার্স ফোরাম, গেন্ডারিয়া, মতিঝিল টিঅ্যান্ডটি শিশু একাডেমি, একতা ফুটবল ক্লাব ও মেঘনা ফুটবল একাডেমি। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটন। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সম্মেলনকক্ষে কাল এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে এই ফুটবল উৎসবের সমন্বয়ক ও স্টেডিয়াম প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিটি দলের অধিনায়ক।