পপকর্ন খেয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খেলতে খেলতে বোধ হয় একটু বেশিই খিদে পেয়ে গিয়েছিল। ক্লিন্ট ডেম্পসি কষ্ট করে আর ড্রেসিংরুম পর্যন্ত গেলেন না। মাঠেই পেয়ে গেলেন খাবার। ঘটনাটা গত রোববারের। মেজর সকার লিগে হিউস্টন ডায়নামোর মুখোমুখি হয়েছিল ডেম্পসির ক্লাব সিয়াটল সাউন্ডার্স। ম্যাচটি ২-০ গোলে জিতেছে সিয়াটল। ম্যাচ শেষে মাঠেই এক খুদে ভক্তের কাছ থেকে চেয়ে পপকর্ন খেয়ে নিলেন ডেম্পসি। শুধু খাবেন, বিনিময় কিছু দেবেন না তা তো হয় না! খুদে ভক্ত ও তার মাকে নিজের জার্সিটা খুলে দেন যুক্তরাষ্ট্র ফুটবল দলের অধিনায়ক। এমন উপহার পেয়ে দু্ই ভক্তের আনন্দই হলো বাঁধভাঙা, তবে মায়ের উচ্ছ্বাসটা একটু বেশিই! ব্রিটিশ দৈনিক মেট্রো।