পরের ম্যাচেই নামবেন মেসি?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট আর ভ্রমণক্লান্তি পুরো কাটিয়ে উঠতে পারেননি, ম্যাচটা দেখেছেন ডাগ-আউট থেকে। প্রথমার্ধেই সান্তা ক্লারার গ্যালারিতে ‘মেসি, মেসি’ স্লোগান উঠল থেমে থেমে। আর্জেন্টিনা তখনো গোল করতে পারেনি, ডাগ-আউটে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে বসে থাকা লিওনেল মেসিকেও দেখাচ্ছিল চিন্তিত।
শেষ পর্যন্ত দল জিতেছে, ম্যাচ শেষে মেসির মুখেও ফুটেছে হাসি। আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো পরে বড় একটা সুসংবাদ দিলেন আর্জেন্টিনার ভক্তদের। পরের ম্যাচেই মেসিকে পাওয়া যেতে পারে বলে জানালেন, ‘সে আগের চেয়ে ভালোভাবে বলে শট নিতে পারছে। আশা করছি, চার দিনের মধ্যেই সে খেলার মতো অবস্থায় চলে আসবে।’
কাল মেসির বদলি হিসেবে খেলা নিকোলাস গাইতান খারাপ খেলেননি। তবে মার্টিনো আবারও মনে করিয়ে দিলেন, ‘মেসি থাকলে আমরা সব সময়ই আরও ভালো দল। সে খেললে আমাদের টুর্নামেন্ট জয়ের সম্ভাবনাও বেড়ে যাবে।’ এএফপি।