পর্তুগালের নতুন কোচ সান্তোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্নান্দো সান্তোস
ফার্নান্দো সান্তোস

বিশ্বকাপ এবং ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়িয়েছেন পাওলো বেন্তো। তাঁর উত্তরসূরি হিসেবে পর্তুগাল দলের দায়িত্ব পেলেন ফার্নান্দো সান্তোস। ৫৯ বছর বয়সী সান্তোস গত চার বছর গ্রিসের কোচ ছিলেন, ব্রাজিল বিশ্বকাপেও দলটিকে নিয়ে গেছেন শেষ ষোলোতে। তবে বিশ্বকাপের পর গ্রিস ফুটবল ফেডারেশনের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যায়। তড়িৎ প্রকৌশলী সান্তোস ১৯৮৭ সালে পর্তুগিজ ক্লাব এসতুরিলের কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন। পোর্তোকে পর্তুগিজ লিগা ও এইকে এথেন্সকে গ্রিক কাপ জেতানো সান্তোস দায়িত্ব পালন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ক্লাব স্পোর্টিং লিসবনের কোচ হিসেবেও। ১১ অক্টোবর ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে পর্তুগাল কোচ হিসেবে অভিষেক হবে সান্তোসের।। তিন দিন পর ডেনমার্কের বিপক্ষে আরও একটা প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। এএফপি।