পর্তুগালের সেরা রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খুবই অনুমেয় ছিল ব্যাপারটা। বরং এর বাইরে অন্য কিছু হলে, সেটাই বিস্ময়কর হতো। হলোও না। ক্রিস্টিয়ানো রোনালদোই হলেন ২০১৬ সালে পর্তুগালের বর্ষসেরা খেলোয়াড়। ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন গত বছর। তবে বর্ষসেরা হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে দেশের হয়ে গত বছর ইউরো জয়। রোনালদো নিজেও সেটাই মনে করেন, ‘গত বছরটা আমার জন্য খুবই বিশেষ ছিল। কারণ, একমাত্র ইউরোর ট্রফিটাই এত দিন আমার নামের পাশে ছিল না। পর্তুগালের সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।’ সেরা হওয়ার পথে রোনালদো পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদ-সতীর্থ পেপে ও স্পোর্টিং লিসবন গোলরক্ষক রুই প্যাট্রিসিওকে। বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার রেনাতো সানচেজ হয়েছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়, জাতীয় দলের কোচ ফার্নান্দো সান্তোস জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। গোল ডটকম।