পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেশায়ারে নিজের বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। সঙ্গে স্ত্রী ও সন্তান। হঠাৎ পেছনের দরজায় খুটখাট আওয়াজ। ডি মারিয়া প্রথমে ভেবেছিলেন, হয়তো ইঁদুর-টিদুর হবে। পরের মুহূর্তেই বিকট শব্দ করে বেজে উঠল অ্যালার্ম। হতভম্ব ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার দৌড় দিলেন শব্দের উৎসের দিকে। দেখলেন, পড়িমরি করে পালিয়ে যাচ্ছে কয়েকজন লোক। ডি মারিয়ার বাসায় পরশু একদল চোর ঢোকার চেষ্টা করেছিল এভাবেই। কিন্তু অ্যালার্মের শব্দে ভ্যাবাচেকা খেয়ে পালিয়ে যায় তারা। পরে অবশ্য পুলিশ এসেছে, কিন্তু কাউকে আটক করতে পারেনি। চোররা কি জানত না কার বাসায় ঢুকেছে? ইংল্যান্ডের সবচেয়ে দামি খেলোয়াড়ের বাসায় নিরাপত্তা একটু বেশি তো হবেই! এএফপি।