পলের পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ ফুটবল বিশ্বকাপে ‘পল দ্য অক্টোপাস’-এর কথা মনে আছে? ম্যাচের আগে সঠিক ভবিষ্যদ্বাণী করে প্রাণীটি নজর কেড়েছিল সারা বিশ্বের। অক্টোপাস নেই, এবার ইউরোতে কে ভবিষ্যদ্বাণী করবে? উত্তরটা বের করতে রীতিমতো ভোটের ব্যবস্থা করেছে জার্মানির এক স্থানীয় পত্রিকা। ১০টি ভিন্ন ধরনের প্রাণীর তালিকা থেকে ভোট দিয়ে ২০১৬ ইউরোতে পলের উত্তরসূরিকে বেছে নেওয়ার সুযোগ থাকবে। ‘প্রার্থী’ তালিকায় আছে কেথ নামের মুরগি, জ্যাঙ্গো নামের গর্দভ, শুমুসি নামের ভেড়া ও গ্রেগর নামের ভারতীয় হাঁস। এর পাশাপাশি আছে বিড়াল, খরগোশ, ঘোড়া, দুটি সাধারণ কুকুর ও একচোখা একটি শিকারি কুকুর। আগামীকাল পর্যন্ত চলবে ‘গুরুত্বপূর্ণ’ এই ভোট, দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছে কেথ, শুমুসি ও গ্রেগর। ইএসপিএন।