পল্টনে টার্ফ বসাচ্ছে এনএসসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন ময়দান বর্ষাকালে কাদায় থিক থিকে হয়ে যায়। কাদাপানির মধ্যেই অনেক সময় তৃণমূল ফুটবল আয়োজন করে বাফুফে। এ অবস্থায় পল্টন ময়দানে যেন সারা বছর ফুটবল খেলা যায়, সে জন্য সেখানে টার্ফ বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কাল এ তথ্য জানালেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ‘পল্টন ময়দানকে ফুটবলের যুগোপযোগী রাখতেই টার্ফ বসানোর উদ্যোগ নিয়েছি আমরা।’

টার্ফের জন্য দুই কোটি টাকা বরাদ্দ করেছে এনএসসি। ইংল্যান্ড থেকে টার্ফ আনার উদ্যোগও শুরু হয়েছে।