পশ্চিম বাংলাকে হারাল বিকেএসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির সুব্রত কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবলে টানা দ্বিতীয় জয় পেয়েছে বিকেএসপি। গত শুক্রবার সিকিমকে ৪-০ গোলে উড়িয়ে কালকের জয় পশ্চিম বাংলার বিপক্ষে ৩-২ ব্যবধানে। গোল করেছে মিন্টু, হাবিবুর ও আগের ম্যাচ হ্যাটট্রিকম্যান রাকিব। প্রথম ম্যাচে গোয়ার সঙ্গে ০-০ গোলে ড্র করেছিল বিকেএসপি। গ্রুপে তাদের শেষ ম্যাচ আজ। বাংলাদেশের দলটির টুর্নামেন্টে টিকে থাকা নির্ভর করছে এই ম্যাচের ওপর।