পা ভেঙেছে নয়্যারের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতেই প্রশ্নবিদ্ধ এক ম্যাচে ৪-২ গোলে হারের জ্বালা। এরপর আবার ম্যাচ শেষ না হতেই বড় এক দুঃসংবাদ। দুর্ভাগ্য যেন পিছু নিয়েছে বায়ার্ন মিউনিখের। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বাঁ পা ভেঙে গেছে বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের। রোনালদোর তৃতীয় গোলটি ঠেকানোর চেষ্টা করার সময়ই এই সর্বনাশটা হয়েছে। তিন বদলি খেলোয়াড় আগেই নেমে যাওয়ায় বাকি সময়টা খেলে গেছেন তিনি। চোট কাটিয়ে ফিরতে দুই মাসও লেগে যেতে পারে। নয়্যারের আগামী জুনে রাশিয়ায় অনুষ্ঠেয় কনফেডারেশনস কাপে খেলাটাও তাই ঘোর অনিশ্চিত। মূল গোলরক্ষককে ছাড়াই বুন্দেসলিগায় বাকি পাঁচ ম্যাচ খেলতে হবে বায়ার্নকে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। এএফপি।