প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮৫ মিনিট পর্যন্ত সবকিছুই ছিল ঠিকঠাক। যাক, আরেকটি ম্যাচ শান্তিতে শেষ করতে যাচ্ছি—রেফারি র্যা মন ব্লাঙ্কো নিশ্চয়ই ভাবছিলেন এমনটা। কিন্তু হলো উল্টোটাই। শেষ পাঁচ মিনিটে লাল কার্ড বের করতে হলো পাঁচবার। ঘটনাটা ঘটেছে গত রোববার পেরুর প্রিমিয়ার লিগে আলিয়াঞ্জা লিমা ও রিয়াল গার্সিলাসোর মধ্যকার ম্যাচে। চার ফুটবলার ও এক কোচ—পাঁচটি লাল কার্ডই দেখেছেন লিমার খেলোয়াড়েরা। ৮৬ মিনিটে ফাউল করে প্রথম লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল কস্তা, প্রতিবাদ করে কোচ গিয়ের্মো স্যাঙ্গুইনেত্তিও বহিষ্কৃত হন। এরপর ফাউলের জন্য আরও দুটি লাল কার্ড। রেফারিকে কার্ড বের করতে বাধা দিয়ে শেষ লাল কার্ডটি দেখেন ক্রিস্টিয়ান কুয়েভা। ম্যাচ শেষে পুলিশ প্রহরায় মাঠ ছাড়তে হলেও পেরুর রেফারিদের সংগঠনের প্রশংসায় ভেসেছেন রেফারি ব্লাঙ্কো। ম্যাচটা গার্সিলাসো জিতেছে ১-০ গোলে। বিবিসি।