পাঁচ ম্যাচে ৪১ গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি জাতীয় মেয়েদের ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্বে গোলের ছড়াছড়ি চলছেই। গত বুধবার ছয় ম্যাচে হয়েছিল ৮৮টি গোল। কাল পাঁচ ম্যাচে ৪১ গোল দেখেছে দর্শকেরা! রাজশাহীতে টাঙ্গাইল ১৬-০ গোলে বিধ্বস্ত করেছে রাজশাহীকে। কৃষ্ণা একাই করেছেন ৮ গোল। মিথিলা করেছেন ৪ গোল। জিন্নাত ২টি, জয়া ও রিমা ১টি করে গোল করেছেন। মেহেরপুরে বিজেএমসি ১২-০ গোলে নড়াইলকে হারিয়েছে। সাবিনা ৫টি, বীথি ৩টি, সুরাইয়া ২টি ও মিরোনা ১টি গোল করেছেন। ফরিদপুরে টাইব্রেকারে ফরিদপুর ৩-২ গোলে গোপালগঞ্জকে হারিয়েছে। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। লক্ষ্মীপুরে আনসার ফেনীকে ১২-০ গোলে হারিয়েছে। মাথুই মার্মা সর্বোচ্চ ৫টি গোল করেছেন। রংপুরে আঁখির গোলে রংপুর হারিয়েছে ঠাকুরগাঁওকে।