পাঁচ লিগের সাতকাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ লিগ
পাঁচ লিগ

শেষ হয়ে গেল ইউরোপের আরেকটা জমজমাট ফুটবল মৌসুম। ইউরোপের বড় পাঁচটি ফুটবল লিগ—প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, সিরি ‘আ’ আর লিগ ওয়ান এ মৌসুমেও লিখেছে অনেক উত্থান-পতন আর আনন্দ-বেদনার কাব্য। সিরি ‘আ’তে অবশ্য আরও একটা করে ম্যাচ বাকি আছে সব দলের। তবে তাতে পয়েন্ট তালিকায় অদল-বদল হবে সামান্যই। বুন্দেসলিগা, সিরি ‘আ’ আর লিগ ওয়ানে যথারীতি বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস আর পিএসজির আধিপত্য। তবে ম্যানচেস্টার সিটি থেকে প্রিমিয়ার লিগের ট্রফিটা এবার গেছে চেলসিতে। আগের মৌসুমে ট্রফিহীন বার্সেলোনা লা লিগা জিতে ত্রিমুকুটকে করেছে পাখির চোখ। আর আগেরবার চ্যাম্পিয়নস লিগের দশম শিরোপাজয়ী রিয়াল এবার ট্রফিশূন্য, যার মূল্য গুনে চাকরি হারাতে হয়েছে রিয়াল কোচ আনচেলত্তিকে। গত মৌসুমের হতাশা কাটিয়ে আবার চ্যাম্পিয়নস লিগে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
দলগত এই উত্থান-পতনের মাঝেও চলেছে মেসি-রোনালদোর চিরচেনা দ্বৈরথ। যেখানে ব্যক্তিগত পারফরম্যান্সে রোনালদো মেসিকে ছাপিয়ে গেলেও মৌসুম শেষে দলগত অর্জনটা মেসিরই বেশি। লা লিগা জয়ের উৎসবের মাঝেই বার্সেলোনা আবেগঘন বিদায় দিয়েছে ক্লাবের কিংবদন্তি মিডফিল্ডার জাভিকে। বার্সেলোনায় ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে জাভির নতুন ঠিকানা কাতারের আল সাদ ক্লাব। বিদায় নিয়েছেন লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডও। ইংলিশ মিডফিল্ডারের সম্ভাব্য পরবর্তী ঠিকানা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার।
২০১৪-১৫ মৌসুমে ব্যক্তিগত ও দলগত নানা পরিসংখ্যানের আয়নায় ইউরোপের বড় পাঁচটি লিগ।

কে কোথায় এগিয়ে
ম্যাচপ্রতি গোল (পক্ষে)
রিয়াল মাদ্রিদ ৩.১১
বার্সেলোনা ২.৮৯
বায়ার্ন মিউনিখ ২.৩৫
ম্যানচেস্টার সিটি ২.১৮
পিএসজি ২.১৮
ম্যাচপ্রতি গোল (বিপক্ষে)
বায়ার্ন মিউনিখ ০.৫৩
বার্সেলোনা ০.৫৫
জুভেন্টাস ০.৫৯
মোনাকো ০.৬৮
অ্যাটলেটিকো ০.৭৬
ম্যাচপ্রতি গোলে শট
রিয়াল মাদ্রিদ ১৪.৫০
বায়ার্ন মিউনিখ ১৩.৪৭
বার্সেলোনা ১৩.৪২
ডর্টমুন্ড ১২.৬২
ম্যান সিটি ১২.৬১
সবচেয়ে বেশি ক্লিন শিট
বার্সেলোনা ২৩
বায়ার্ন মিউনিখ ২২
মোনাকো ২০
অ্যাটলেটিকো ১৯
জুভেন্টাস ১৯
বল পজেশন
বায়ার্ন মিউনিখ ৭০.০০
বার্সেলোনা ৭০.০০
পিএসজি ৬৪.০০
ইউনাইটেড ৬১.০০
রোমা ৬০.০০

লা লিগা বুন্দেসলিগা প্রিমিয়ার লিগ সিরি ‘আ’ লিগ ওয়ান
চ্যাম্পিয়ন বার্সেলোনা বায়ার্ন মিউনিখ চেলসি জুভেন্টাস পিএসজি
চ্যাম্পিয়নস লিগে সুযোগ বার্সা, রিয়াল, অ্যাটলেটিকো, ভ্যালেন্সিয়া বায়ার্ন, ভলফ্সবুর্গ, গ্লাডবাখ, লেভারকুসেন চেলসি, সিটি, আর্সেনাল, ইউনাইটেড জুভেন্টাস, রোমা, লাৎসিও/নাপোলি পিএসজি, লিওঁ, মোনাকো
অবনমন এইবার, আলমেরিয়া, কর্দোবা ফ্রেইবুর্গ, পাডারবর্ন হাল সিটি, বার্নলি, কিউপিআর সিসেনা, ক্যালিয়ারি, পার্মা লেঁস, মেৎস, এভিয়াঁ
মোট গোল ১০০৯ ৮১৪ ৯৭৫ ৯৭৭ ৭৫৮
ম্যাচপ্রতি গোল ২.৬৬ ২.৬৬ ২.৫৭ ২.৬৪ ২.৪৫
সবচেয়ে বেশি গোল রিয়াল (১১৮) বায়ার্ন (৮০) ম্যান সিটি (৮৩) জুভেন্টাস (৭০) পিএসজি (৮৩)
সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো (৪৮) আলেকজান্ডার মায়ার (১৯) সার্জিও আগুয়েরো (২৬) লুকা টনি (২১) আলেকজান্দ্রে লেকাজেত (২৭)
সর্বোচ্চ অ্যাসিস্ট লিওনেল মেসি (১৮) কেভিন ডি ব্রুইন (২০) সেস্ক ফ্যাব্রিগাস (১৮) মারেক হামসিক, পাওলো দায়বালা, মিরালেম পানিচ (১০) দিমিত্রি পায়েত (১৭)
বড় জয় (নিজের মাঠ) রিয়াল ৯-১ গ্রানাডা বায়ার্ন ৮-০ হামবুর্গ সাউদাম্পটন ৮-০ সান্ডারল্যান্ড ইন্টার ৭-০ সাসসুয়োলো, জুভেন্টাস ৭-০ পার্মা পিএসজি ৬-০ গেঁগাঁ
বড় জয় (প্রতিপক্ষের মাঠ) কর্দোবা ০-৮ বার্সেলোনা পাডারবর্ন ০-৬ বায়ার্ন সোয়ানসি ০-৫ চেলসি এমপোলি ০-৪ ক্যালিয়ারি, ক্যালিয়ারি ০-৪ ফিওরেন্টিনা গেঁগাঁ ২-৭ নিস
টানা জয় রিয়াল মাদ্রিদ (১৪ ম্যাচ) বায়ার্ন (৮ ম্যাচ) আর্সেনাল (৮ ম্যাচ) লাৎসিও (৮ ম্যাচ) (৮ ম্যাচ)
টানা অপরাজিত বার্সেলোনা (২০ ম্যাচ) বায়ার্ন (১৭ ম্যাচ) চেলসি (১৬ ম্যাচ) জুভেন্টাস (২০ ম্যাচ) পিএসজি (১৭ ম্যাচ)
সবচেয়ে বেশি দর্শক ৯৮৭৬০ ৮০৬৬৭ ৭৫৪৫৪ ৭৯১৭৩ ৭০৭৮৫
(বার্সা ২-১ রিয়াল, ২২ মার্চ ২০১৫) (ডর্টমুন্ড ০-২ লেভারকুসেন, ২৩ আগস্ট ২০১৪) (ইউনাইটেড ০-১ ওয়েস্ট ব্রম, ২ মে ২০১৫) (মিলান ১-১ ইন্টার ২৩ নভে. ২০১৪) লেঁস ১-৩ পিএসজি, ১৭ অক্টো. ২০১৪

সবচেয়ে বেশি হ্যাটট্রিক ক্রিস্টিয়ানো রোনালদোর
লিগে মেসি-নেইমার-সুয়ারেজের মিলিত গোল। ইউরোপের বড় পাঁচটি লিগের ক্লাবগুলোর মধ্যে এর চেয়ে বেশি গোল আছে শুধু রিয়াল মাদ্রিদ (১১৮), পিএসজি (৮৩), ম্যান সিটির (৮৩)।
ম্যাচে একাই ৫ গোল করেছেন দুজন। গ্রানাডার বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো (৫ এপ্রিল ২০১৫) ও গেঁগাঁর বিপক্ষে নিসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার কার্লোস এদোয়ার্দো (২৬ অক্টোবর ২০১৪)।
সবচেয়ে বেশি হলুদ কার্ড এসপানিওলের স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর সানচেজের।
লা লিগার ৩৮ ম্যাচে কর্দোবার গোল। পাঁচটি লিগের মধ্যে সবচেয়ে কম।
লিগে বার্সেলোনা ১১০ গোল করে খেয়েছে মাত্র ২১টি। গোল ব্যবধানে ইউরোপের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে।