পাঁচ শয়ের ক্লাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু ঠিক থাকলে আগামীকালই একটা ইতিহাস গড়ে ফেলতে পারেন রিও ফার্ডিনান্ড। ওয়েস্ট হামের সঙ্গে মাঠে নামলে সেটি হবে কিউপিআর ডিফেন্ডারের ইংলিশ প্রিমিয়ার লিগে ৫০০তম ম্যাচ। কাকতালীয়ই বটে, এই ওয়েস্ট হামেই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ফার্ডিনান্ড। তাঁর আগে আরও ১০ জন এই মাইলফলক ছুঁয়েছেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড বাকিদের ধরাছোঁয়ার বাইরে, রায়ান গিগস ২২ বছরের ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন ৬৩২টি। এর পরেই আছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ম্যান সিটি মিডফিল্ডার খেলেছেন ৫৮০টি। তিনে আছেন সাবেক গোলরক্ষক ডেভিড জেমস (৫৭২টি)। বর্তমান খেলোয়াড়দের মধ্যে আর দুজন ‘ফাইভ হান্ড্রেড ক্লাবের’ সদস্য, এভারটনের গ্যারেথ ব্যারি (৫৪০টি) ও চেলসির ব্রাত্য হয়ে পড়া গোলরক্ষক মার্ক শোয়ার্জার (৫০৮টি)।