পাইওনিয়ার ফুটবল জানুয়ারিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আজকের কিশোর আগামীর তারকা’—বরাবরের মতো এই স্লোগান নিয়েই এবার পাইওনিয়ার ফুটবল লিগ আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গতবার ৬৫টি ক্লাব অংশ নিলেও এবার খেলবে ৬০টি ক্লাব। ঢাকার পাঁচটি অঞ্চলে ১০ গ্রুপে হবে খেলাগুলো। খেলা শুরু হবে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে।
বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের পাশাপাশি ক্লাব কর্মকর্তাদের একটি মতবিনিময় সভাও হয়। সেখানে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন ক্লাব প্রতিনিধিরা। লিগে খেলা দলগুলোর অংশগ্রহণ ফি আগে ১০ হাজার টাকা করে দেওয়া হলেও এবার তা বাড়ানোর ঘোষণা দিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। তবে টাকার অঙ্কটা তিনি স্পষ্ট করে বলেননি। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা, রানার্সআপ ৫০ হাজার। এবারও লিগের পৃষ্ঠপোষক ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ)। সহযোগী পৃষ্ঠপোষক আড়ং ডেইরি।