পাইওনিয়ার লিগে অ্যাম্বুলেন্স না থাকায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইওনিয়ার ফুটবলের সুপার লিগে গুরুতর চোট পেয়ে কাল হাসপাতালে যেতে হয়েছে আনোয়ারুল আজিম রানা নামের এক স্টপারকে। ঢাকা মেডিকেলে নেওয়ার পর তার পায়ে প্লাস্টার করতে হয়েছে। মিরপুর স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার সেন্টার দলের হয়ে সে পল্টন মাঠে খেলছিল নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির বিপক্ষে। খেলার অনুপযোগী মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে শিনবোন ভেঙে গেছে কক্সবাজারের ছেলেটির।
মিরপুর স্পোর্টসের ম্যানেজার সাবেক ফুটবলার বেলাল আহমেদ এটা দেখে ভীষণ ক্ষুব্ধ, ‘মাঠ খারাপ তো আছেই। মাঠের কোনো পরিবেশই নেই। মাঠে থাকেন না কোনো ডাক্তার বা অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের জন্য আধা ঘণ্টা অপেক্ষা করে শেষে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে ট্যাক্সি এনে ছেলেটাকে হাসপাতালে নিই। আধা ঘণ্টা রাস্তায় শুয়ে ছিল ছেলেটি। এ বড়ই হতাশার, লজ্জার।’
অবশ্য পাইওনিয়ার লিগ অনেক দূরের কথা, বাংলাদেশে প্রিমিয়ার লিগ ছাড়া বাকি লিগগুলোতে প্রাথমিক সুযোগ-সুবিধাগুলো থাকে না। দীর্ঘদিন ধরেই এই ধারা চলে আসছে। এদিকে কারও নজর নেই।