পাইওনিয়ার ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূপখোলা ইস্ট এন্ড মাঠে কিংস্টার স্পোর্টিং ক্লাব ৫-১ গোলে গফুর বেলুচ ফুটবল একাডেমিকে, মিরপুর গোলারটেক মাঠে লন্ডন টাইগার্স ৭-১ গোলে ড্রাগন ক্রীড়াচক্রকে, মিরপুর স্পোর্ট অ্যান্ড ফিজিক্যাল কালচার সেন্টার ৭-০ গোলে ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স স্পোর্টিং ক্লাবকে, বাসাবো মাঠে চ্যালেঞ্জার স্পোর্টিং ক্লাব ২-০ গোলে মুড়াপাড়া স্পোর্টিং ক্লাবকে, রহমান ফুটবল একাডেমি ৫-১ গোলে খিলগাঁও প্রগতি সংসদকে, পল্টন আউটার মাঠে আসাদুজ্জামান ফুটবল একাডেমি ২-১ গোলে সাতরওজা নবীন সংঘকে, টঙ্গী স্টেডিয়ামে টাঙ্গাইল জুনিয়র একাদশ ২-০ গোলে ঢাকা পাবলিক রিক্রিয়েশন ক্লাবকে, শহীদ জহিরুল ইসলাম স্মৃতি সংসদ ৭-১ গোলে তেজগাঁও ইয়ং স্টার ক্লাবকে হারিয়েছে। পল্টন আউটার স্টেডিয়ামে ফরিদউদ্দিন স্মৃতি সংসদ ও আবদুল হাদী লেন যুব সংঘের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ইস্ট এন্ড ক্লাব মাঠে চট্টগ্রাম বাংলাদেশ বয়েজ ও ঢাকা একাদশ গোলশূন্য ড্র করেছে।