পাইওনিয়ার ফুটবল কাল থেকে
‘আজকের কিশোর আগামীর তারকা’—এই স্লোগান সামনে রেখে আবারও শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবল লিগ। পল্টন আউটার স্টেডিয়ামে আগামীকাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। এবারের টুর্নামেন্টে ১০ গ্রুপে অংশ নেবে ৬০টি দল। খেলা হবে পাঁচটি ভেন্যুতে—পল্টন আউটার স্টেডিয়াম, ধূপখোলা মাঠ, বাসাবো বালুর মাঠ, বিজয় সরণি সামরিক জাদুঘর মাঠ ও লালবাগ মাঠ। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা। রানার্সআপ ৫০ হাজার টাকা। খেলার উদ্বোধন করবেন ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র আনিসুল হক ও উত্তরের মেয়র সাঈদ খোকন। কাল এ উপলক্ষে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পাইওনিয়ার লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান বিজন বড়ুয়া ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা আফজালুল আজম রেজা।