পাইওনিয়ার ফুটবল লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন পাইওনিয়ার ফুটবলের সুপার লিগে কাল সিলেট লন্ডন টাইগার্স ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ বয়েজ ক্লাবকে। গোল করেছেন রায়হান। ঢাকা আনসার ও ভিডিপি দল ৪-২ গোলে হারিয়েছে হাসনাবাদ স্পোর্টিং ক্লাবকে। হ্যাটট্রিক করেছেন জয়ী দলের জুয়েল। মিরপুর স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার সেন্টার ৮-০ গোলে হারিয়েছে ইলু স্মৃতি সংসদকে। সর্বোচ্চ ৫ গোল করেছেন কাসরাত কাইয়ুম। আরামবাগ ফুটবল একাডেমি ১-০ গোলে হারিয়েছে গাজীপুর সিটি ফুটবল একাডেমিকে। গোলদাতা আজগর আলী।