পাইওনিয়ার ফুটবল লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর গোলারটেক মাঠে লন্ডন টাইগার্স ৫-১ গোলে হারিয়েছে ঐক্য বাংলা ক্রীড়া চক্রকে। দারুস সালাম স্পোর্টিং ও ধানমন্ডি ৩২ নম্বর ফুটবল একাডেমির ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ইস্ট অ্যান্ড ক্লাব মাঠে মনসুর স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে জে স্পোর্ট একাডেমিকে, গ্রিন ওয়েলফেয়ার সেন্টার ২-০ গোলে ঢাকা একাদশকে হারিয়েছে। টঙ্গী স্টেডিয়ামে ভুঁইয়া ফুটবল একাডেমি ৪-১ গোলে তেজগাঁও ইয়াং স্টার ক্লাবকে এবং শহীদ জহিরুল ইসলাম স্মৃতি সংসদ ১৮-০ গোলে মালিবাগ ইস্ট বেঙ্গল ক্লাবকে হারিয়েছে। বাসাবো মাঠে সোনারগাঁ সুপারস্টার ফুটবল একাডেমি ২-০ গোলে রহমান ফুটবল একাডেমিকে হারিয়েছে। নগরসমাজ কল্যাণ সংঘ ও ফেনী স্পোর্টস একাডেমির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। পল্টন আউটার স্টেডিয়ামে আছাদুজ্জামান ফুটবল একাডেমি ১-০ গোলে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে এবং টিপু সুলতান এসসি ২-০ গোলে সামাদ ফুটবল একাডেমিকে হারিয়েছে।