পাইওনিয়ার লিগে চ্যাম্পিয়ন আরামবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু স্টেডিয়ামে চ্যাম্পিয়ন আরামবাগের তরুণদের আনন্দ। ছবিঃ প্রথম আলো
বঙ্গবন্ধু স্টেডিয়ামে চ্যাম্পিয়ন আরামবাগের তরুণদের আনন্দ। ছবিঃ প্রথম আলো

মোহামেডান গ্যালারিতে মুহুর্মুহু পটকা ফোটার শব্দ। আতশবাজির বর্ণিল ফোয়ারা। ফিরে এল যেন পুরোনো দিনের বঙ্গবন্ধু স্টেডিয়াম। তবে মোহামেডান নয়, কাল সন্ধ্যায় এই আতশবাজির উৎসব করেছে আরামবাগ। পাইওনিয়ার ফুটবল লিগের ফাইনালে আজ আরামবাগ ফুটবল একাডেমি ২-০ গোলে হারিয়েছে গাজীপুর সিটি ফুটবল একাডেমিকে। এবারের লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি দলই খেলবে আগামী মৌসুমে তৃতীয় বিভাগ ফুটবল লিগে। চ্যাম্পিয়ন হওয়ায় ট্রফির পাশাপাশি এক লাখ টাকা প্রাইজমানি জিতেছে আরামবাগ। 

৪৭ মিনিটে আরামবাগ এগিয়ে যায় মিঠুর গোলে। ৬৬ মিনিটে ব্যবধান বাড়িয়েছে ফাহিম। ম্যাচ শেষে গ্যালারি ছেড়ে হাজার তিনেক দর্শক নেমে এসে উৎসব করেছে এই তরুণদের সঙ্গে। চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের সঙ্গে সেলফি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন অনেকে।